বড়লেখায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের অবস্থান কর্মসূচি ও সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

বড়লেখায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের অবস্থান কর্মসূচি ও সমাবেশ

  • বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখায় পরিবার পরিকল্পনা ও পরিবার কল্যাণ বিভাগের এফডব্লিউভি (পরিবার কল্যাণ পরিদর্শিকা), এফডব্লিউআই (পরিবার পরিকল্পনা পরিদর্শক), এফপিআই-সহ অর্ধশতাধিক মাঠকর্মী নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে বুধবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি, অবস্থান ধর্মঘট, মানববন্ধন ও সমাবেশ করেছেন।

Manual2 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক ফারুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন এফডব্লিউভি দিলারা আক্তার, লাকী বেগম, শামছুন নাহার খানম, এফপিআই কামাল হোসেন, প্রীতম কান্তি দে, এফডব্লিউএ শিরিনা আক্তার, রাজিয়া বেগম, রেহানা বেগম, শুপ্রভা রাণী দাস, সালমা আক্তার বিথী, তাহমিনা আক্তার, নিম্মী রাণী চক্রবর্তী প্রমুখ।

কর্মবিরতির সমাবেশে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারিরা বলেন, ২৬ বছর ধরে তারা পদোন্নতি, গ্রেড উন্নীতকরণসহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রæত বাস্তাবায়ন আমাদের ন্যায্য দাবি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!