কুলাউড়ায় জামায়াত আমির ডাঃ শফিকুর রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় জামায়াত আমির ডাঃ শফিকুর রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মিছিল

  • শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান শনিবার (0৭ ফেব্রুয়ারি) তাঁর নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসছেন। আমীরে জামায়াতের আগমন উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় ১১ দলীয় জোটের পক্ষ থেকে এক প্রচার মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেন জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মৌলভীবাজার জেলা  জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর আব্দুল মুনতাজিম, নায়েবে আমির মোঃ জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র কুলাউড়া উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম সরকার, বাংলাদেশ খেলাফত মজলিশ কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা ইউনুস আহমদ, এনসিপি কুলাউড়ার সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেলসহ জামায়াতসহ জোটের বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

জামায়াত আমীরের আগমণ উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে জামায়াতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখা। মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার-২ আসনে (দাঁড়িপাল্লা) প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

Manual6 Ad Code

মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী গণমাধ্যমকে বলেন, শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। ওইদিন জামায়াত আমিরের সিলেট বিভাগে চারটি কর্মসূচির মধ্যে হবিগঞ্জ, সুনামগঞ্জ শেষ করে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশগ্রহণ করবেন।

ইয়ামির আলী আরো জানান, নিজ জন্মভূমিতে আমিরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে কুলাউড়াসহ জেলার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে স্থানীয় জামায়াত ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।

Manual2 Ad Code

জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সমাবেশস্থল পরিদর্শন করে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করবে। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!