অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবিতে শ্রীমঙ্গলে পিএফজির ভ্রাম্যমাণ সাংস্কৃতিক প্রচারণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবিতে শ্রীমঙ্গলে পিএফজির ভ্রাম্যমাণ সাংস্কৃতিক প্রচারণা

  • সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সংঘাতমুক্ত করার দাবিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সাংস্কৃতিক প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বর থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি), শ্রীমঙ্গল এ কর্মসূচির আয়োজন করে।

Manual8 Ad Code

পিএফজি’র শ্রীমঙ্গল কো-অর্ডিনেটর ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় দিনব্যাপী কর্মসূচিতে স্টেশন রোড, পেট্রোল পাম্প চত্বর, কালিঘাট রোড চৌমুহনা, সিন্দুরখান বাজার, সাতগাঁও বাজার ও ভৈরব বাজার এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকযোগে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

Manual4 Ad Code

এসময় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান, মর্যাদা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়। ধর্মীয় বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকা, ভোটার ও দলীয় কর্মীদের সংঘর্ষ এড়িয়ে চলা এবং পেশিশক্তি ও কালো টাকার প্রভাব সম্পর্কে জনগণকে সতর্ক করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিএফজি’র অ্যাম্বাসেডর মাওলানা এম এ রহিম নোমানি, সাবেক অ্যাম্বাসেডর কাজী আসমা আক্তার, সদস্য দেবব্রত দত্ত হাবুল, সাংবাদিক রুবেল আহমদ, খাইরুন নাহার লিপি, মো. মাকসুদুর রহমান, শাহিদা আক্তার মনি, মোহাম্মদ ছায়ফুর রহমান, মোহাম্মদ শামসু মিয়া, নারী নেত্রী শারমিন জাহান, সাংবাদিক সুমন মিয়া, রোকেয়া বেগম, দি হাঙ্গার বাংলাদেশের সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা ও ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী প্রমুখ।

এসময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে সমর্থন জানান। প্রচারণা সন্ধা পর্যন্ত অব্যাহত ছিল।

Manual4 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ বলেন, “শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে আগ্রহ ও দায়িত্ববোধ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।”

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!