মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনী ইশতেহার : আমার রাজনীতি মানুষের জন্য : প্রীতম দাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন মৌলভীবাজারে চাকরিজীবী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সমাজিক উন্নয়নে ছেলে ও মেয়ে উভয়কেই সমানভাবে শিক্ষিত হতে হবে- তাহসিনা রুশদীর লুনা কুলাউড়ায় ২ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন বড়লেখায় নাগরিক সমস্যা ও অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সংলাপ এবার কুরিয়ার সার্ভিসে পাচার- বড়লেখায় ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ বড়লেখায় সিলিকাবালু কোয়ারি ইজারায় মতামত নেই অংশীজনদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক; বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন শ্রীমঙ্গলে সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক আন্তঃধর্মীয় অনুষ্ঠিত কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

 মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনী ইশতেহার : আমার রাজনীতি মানুষের জন্য : প্রীতম দাশ

  • সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রীতম দাশ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ইশতেহার ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক মোঃ খালেদ হাসান, যুগ্ম আহ্বায়ক মোঃ বদরুল হোসেন, যুগ্ম সদস্য সচিব সামায়েল রহমান ও জুনেদ আহমদ।

Manual5 Ad Code

মতবিনিময় সভায় প্রীতম দাশ বলেন, ‘আমার রাজনীতি মানুষের জন্য। শ্রমিক, কৃষক, যুবক, নারী, আদিবাসীসহ সমাজের সকল শ্রেণির অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আমার অঙ্গীকার।’ নির্বাচনী ইশতেহারের মধ্যে চা শ্রমিক ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করা, তাদের শিক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ করে বিশ্বমঞ্চে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও পরিচয় তুলে ধরার ব্যবস্থা করা, হাওর দখলমুক্ত করে সিন্ডিকেট ভেঙে দেয়া, নির্দিষ্ট ফী দিয়ে সবার জন্য উন্মুক্তভাবে মাছ ধরার অধিকার নিশ্চিত করা, শ্রীমঙ্গলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনের ময়লার ভাগাড়ের সমস্যা সমাধান করাসহ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট তৈরি করা, ড্রেনগুলোকে প্রশস্ত ও আধুনিকায়ন করে পানি ও ময়লার পরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থার আওতায় আনা, যাতে শহর পরিচ্ছন্ন থাকবে, জলাবদ্ধতা দূর হবে এবং হাওর হবে দূষণমুক্ত ও সুরক্ষিত, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা, চিকিৎসার মান উন্নয়নে ডাক্তার ও নার্স সংখ্যা বৃদ্ধি করা, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ পৌরসভাকে বর্ধিত করা হবে এবং শমসেরনগরকে একটি পৌরসভায় রূপান্তর করা, শহরের যানজট নিরসনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে আধুনিক বাসস্ট্যান্ড ও সিএনজি স্টেশন নির্মাণ করা এবং কৃষকদের জন্য সার, সেচ ও কৃষি উপকরণ সহজে পাওয়ার ব্যবস্থা করাসহ আরও অনেক পরিকল্পনা রয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!