মৌলভীবাজার ০২ (কুলাউড়া) আসনে ১০৩টি কেন্দ্রে লাগানো হয়েছে সিসি ক্যামেরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

মৌলভীবাজার ০২ (কুলাউড়া) আসনে ১০৩টি কেন্দ্রে লাগানো হয়েছে সিসি ক্যামেরা

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজার ০২ (কুলাউড়া) নির্বাচনী আসনে ১০৩টি ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে  সবক’টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর কাজ সম্পন্ন হয়েছে বলে সহকারি রির্টার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মৌলভীবাজার ০২ নির্বাচনী আসন। ১০৩টি ভোটকেন্দ্র নিয়ে এই আসনে  মোট ভোটার ৩ লাখ ০৩ হাজার ২০। এছাড়া পোষ্টাল ভোটার ৫ হাজার ৫৮৮।
ত্রয়োদশ জাতীয়  সংসদ  নির্বাচনে এই আসনে  রেকর্ড সংখ্যক ০৮ জন প্রার্থী চুড়ান্ত লড়াইয়ে অংশ নিচ্ছেন। প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত শওকতুল ইসলাম শকু ( ধানের শীষ),  জামায়াত ইসলামীর মনোনীত ইঞ্জিনিয়ার সায়েদ আলী  (দাড়িপাল্লা), স্বতন্ত্র তিন বারের সাবেক এমপি নবাব আলী আব্বাস খান (ফুটবল),  স্বতন্ত্র ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ (কাপ পিরিচ), জাতীয় পার্টি মনোনীত আবদুল মালিক (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেচ মনোনীত  আবদুল কুদ্দুছ  (হাত পাখা) স্বতন্ত্র জিমিউর রহমান চৌধুরী (ঘোড়া)) এবং বাসদ ( মার্কসবাদী) মনোনীত সাদিয়া নওশীন তাসনীম চৌধুরী ( কাঁচি)।
সহকারি রির্টার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন জানান, ঝুঁকি এড়াতে এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ করার স্বার্থে ১০৩টি ভোট কেন্দ্রের সবক’টিতে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। ইতোমধ্যে  সবক’টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো সম্পন্ন হয়েছে। ভোটেরা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারির  থেকে সিসি ক্যামেরাগুলো মনিটরিং করা হবে।  ভোট গ্রহণ থেকে গননা পর্যন্ত সবকিছু সিসি ক্যামেরায় মনিটরিং করা যাবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!