মৌলভীবাজার-১ আসন : জুড়ীতে মধ্যরাতে জামায়াত নেতাকর্মীরা হামলার শিকার : আহত ৭ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার-১ আসন : জুড়ীতে মধ্যরাতে জামায়াত নেতাকর্মীরা হামলার শিকার : আহত ৭

  • বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা ও জুড়ী প্রতিনিধি:

Manual8 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া চা বাগান এলাকায় মঙ্গলবার মধ্যরাতে মৌলভীবাজার-১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলামের বড়ভাই আতিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, শিবির নেতা তারেক মিয়া, আব্দুল্লাহ-সহ বেশ কয়েকজন জামায়াত-শিবিরি ও এনসিপির নেতাকর্মী হামলার শিকার হয়েছেন। জামায়াত প্রার্থী ও তার সমর্থকদের দাবি বিএনপি প্রার্থীর নেতৃত্বে তার সমর্থকরা এই হামলা চালায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় বুধবার ভোরে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

তবে, বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু হামলার ঘটনায় তাকে ও বিএনপিকে জড়ানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। বুধবার বিকেলে জুড়ী কলেজ রোডস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় নির্বাচনি প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের বিধিনিষেধ স্বত্ত্বেও উনারা ওই দিন গভীর রাতে জুড়ী উপজেলার বিভিন্ন গ্রামে ও চা বাগানে ভোট কিনতে টাকা বিতরণে যান। বিভিন্ন গ্রামে টাকা বিতরণ শেষে গোয়ালবাড়ি ইউনিয়নের শিলুয়া চা বাগান এলাকায় ঢুকতে চাইলে বাগানের চৌকিদার তাদের বাঁধা দেন। চৌকিদারকে ভয়ভীতি ও মারধর করায় তার হাল্লাচিৎকারে চা শ্রমিক ও স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে বলে তিনি শুনেছেন। জুড়ী শহরের বাসায় অবস্থানকালে জামায়াত-শিবির তার বাসার সামনে দেশিয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে, অশ্লীল গালিগালাজ করেছে। তিনি সকল বিষয় সহকারি রিটার্নিং অফিসার ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।

মিঠুর দাবি ঘটনাস্থলে তিনি বা তার দলের কেউ ছিলেন না। অথচ জামায়াত প্রার্থীর দলীয় লোকজন বিএনপির বিরুদ্ধে চরম মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। মিঠু বলেন, তিনি জানতেন জামায়াত এধরণের কোনো ষড়যন্ত্র চালিয়ে ভোটারের সহানুভতি নেওয়ার অপচেষ্টা চালাবে।

সারাদেশে যেভাবে ষড়ষন্ত্র চালিয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে জনগণকে বিভ্রান্ত করে সহজসরল মানুষের সমর্থন আদায়ের পরিকল্পনা নিয়েছে, জুড়ীর এই ঘটনাটিও তারই অংশ। তিনি বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের নির্বাচনে সর্বোচ্চ শান্তিশৃঙ্খলা রক্ষা, জামায়াতের ষড়যন্ত্রের ব্যাপারে সোচ্চার থাকা ও ধৈর্য্য ধারণের আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও তার নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, মঙ্গলবার রাতে নির্বাচন সংশ্লিষ্টদের ব্রিফ দিতে প্রার্থীর বড়ভাই বড়লেখা উপজেলার সুজানগরের বাসিন্দা আতিকুল ইসলাম, জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, শিবির নেতা তারেক মিয়া, আব্দুল্লাহ, এনসিপি নেতা-সহ বেশ কয়েকজন নেতাকর্মী জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের শিলুয়া চা বাগান ও বস্তি এলাকায় যান। একসময় বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুর নেতৃত্বে বিএনপির লোকজন জামায়াত, ছাত্রশিবির ও এনসিপি নেতাকর্মীর উপর হামলা চালায়, তাদের ব্যবহৃত প্রাইভেট গাড়ি ব্যাপক ভাংচুর করে।

Manual7 Ad Code

হামলায় জামায়াত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলামের বড় ভাই আতিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, শিবিরনেতা তারেক মিয়া, আব্দুল্লাহ ও একজন এনসিপি নেতাসহ ৭-৮ ব্যক্তি গুরুতর আহত হন। এদের ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় বুধবার ভোরে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!