আত্রাইয়ে উদ্ধারকৃত অজ্ঞাত তরুণীর মরদেহের পরিচয় মিলেছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

আত্রাইয়ে উদ্ধারকৃত অজ্ঞাত তরুণীর মরদেহের পরিচয় মিলেছে

  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই ::

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দাঁড়িয়াগাথি রাস্তার পাশে পড়ে থাকা উদ্ধারকৃত অজ্ঞাত তরুণীর মরদেহের পরিচয় মিলেছে। তিনি উপজেলার জাতোপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের মেয়ে রিয়া আক্তার (২২)। সংবাদ প্রকাশের পর তরুণীর স্বজনরা তার পরিচয় নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যায় স্থানীয় লোকজন উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দাঁড়িয়গাথি রাস্তার পাশে তরুণীটির লাশ দেখে পুলিশে খবর দেয়। সাথে সাথে পুলিশ সেখানে ওই তরুণীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, নিহত রিয়া আক্তার ও তার স্বামী উপজেলার সদুপুর গ্রামের তজির উদ্দিনের ছেলে জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসা করে আসছিলেন। এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে। নিহত রিয়া আক্তারের মৃত্যুর পর ওই রাতেই তার স্বামী জাকির হোসেনের মৃত্যু হয়। এখনও তার স্বামী জাকির হোসেনের মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!