বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা

  • বুধবার, ১১ মার্চ, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

বড়লেখায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে অফিসবাজার সংলগ্ন একটি পেট্রোল পাম্পকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।

Manual7 Ad Code

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করে জ্বালানি তেলের সংকট পরিলক্ষিত করেন এবং জ্বালানি তেল সরবরাহ পাওয়ার সাথে সাথে তা বিক্রয়ের জন্য নির্দেশ প্রদান করেন। একই সাথে জনগণকে ধৈর্যে্যর সাথে জ্বালানি তেল সংগ্রহ করা এবং অপ্রয়োজনীয়ভাবে তেল মজুদ না করার অনুরোধ জানান। অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া জানান, জ্বালানি তেল অতিরিক্ত মূল্যে বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯—এর ৪০ ধারায় ১টি মামলায় একজন পেট্টল পাম্প মালিককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!