বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ আত্রাইয়ে গলায় ফাঁ+স দিয়ে যুবকের আ_ত্ম_হ_ত্যা জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩ বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ তদন্ত কর্মকর্তার রহস্যজনক চার্জশীট- বড়লেখা ভূমি অফিসের খতিয়ান জালিয়াতি মামলার সব আসামি বাদ!

বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধিঃ

Manual1 Ad Code

‘মানুষের সার্বিক কল্যাণে আন্নাজাত ইসলামী ফাউন্ডেশন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্নাজাত ইসলামী ফাউন্ডেশন অব ইউএস’র উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখায় দেড় শতাধিক নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কবিরা গ্রামের দেড় শতাধিক পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সঙ্গীতশিল্পী এসএম মানিক সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাট্যজন ও কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী ফুটবলার আলহাজ্ব মোঃ শফিক উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা দলের সাবেক কৃতী ফুটবলার মোঃ আমির উদ্দিন, বড়লেখা উপজেলা ফুটবল একাডেমির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, বড়লেখা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, এমসি কলেজের শিক্ষার্থী প্রিন্স মো. মিফতা-উল ইসলাম সামি।

Manual8 Ad Code

সভায় বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদকে সামনে রেখে আন্নাজাত ইসলামী ফাউন্ডেশন অব ইউএস’র উদ্যোগে মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে ও ঈদে বাড়তি আনন্দ দিতে এমন কার্যক্রম প্রশংসার দাবি রাখে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স বলেন, গরীব, অসচ্ছল, অসহায় ও দু:স্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বারের মতো এবারও ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্যই ফাউন্ডেশনের এই ক্ষুদ্র মানবিক প্রয়াস। পরে দেশ-জাতি ও প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কান্দিগ্রাম জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুস শহীদ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!