জুড়ীতে সংস্কার কাজের গুণগত সরজমিনে পরিদর্শন করেন এমপি নাসির উদ্দিন মিঠু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে সংস্কার কাজের গুণগত সরজমিনে পরিদর্শন করেন এমপি নাসির উদ্দিন মিঠু

  • শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

Manual8 Ad Code

আল আমিন আহমদ ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সড়কের কলেজ রোড রাস্তার সংস্কার কাজের গুণগত মান দেখার জন্য সরজমিনে পরিদর্শন করেন মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি।

শুক্রবার সকাল ১০টায় লাঠিটিলা সড়কের কলেজ রোড রাস্তার সংস্কার কাজের গুণগত মান দেখার জন্য সরজমিনে পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সাবরিনা আক্তার, জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন, মৌলভীবাজার সড়ক ও জনপথ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার হামিদ,
উপজেলা বিএনপির সহ-সভাপতি গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক কমিটির সদস্য
নাজমুল ইসলাম, পুর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোয়েল আহমদ।

Manual4 Ad Code

সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, জুড়ী, সাগরনাল, শাহবাজপুর ও বড়লেখা অঞ্চলের চলমান সড়ক উন্নয়ন কাজগুলো সরজমিনে পরিদর্শন করলাম। আমাদের সাথে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত আছেন। বিশেষ করে, জুড়ী কলেজের পাশের নিচু রাস্তাটি নিয়ে দীর্ঘদিনের যে জনদুর্ভোগ ছিল, আমরা তা স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ নিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের আশ্বস্ত করেছেন যে, কাজটি দ্রুত সম্পন্ন হবে।

Manual2 Ad Code

​মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, কাজের গুণগত মান এবং স্থায়িত্বের ব্যাপারে আমরা কোনো আপস করব না। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করব যেন প্রতিটি স্তরে সঠিক নজরদারি বজায় থাকে, যাতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে এই উন্নয়নের সুফল পায়। নির্মাণাধীন প্রতিষ্ঠানগুলোকেও আমি ধন্যবাদ জানাই তাদের ইতিবাচক সদিচ্ছার জন্য। ইনশাআল্লাহ, সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন আসবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!