আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

  • বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

Manual6 Ad Code
নাজমুল হক নাহিদ ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
নওগাঁর আত্রাইয়ে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আত্রাই  উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ধান,পাট,মুগ ডালও তিল ফসলের  বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার  (২ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপির প্রতিনিধি উপজেলা বিএনপির সহসভাপতি মো.সাইফুল ইসলাম ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলাম।
 এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,যুগ্ম সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট,  সম্পাদক কেএম আইয়ূব,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কর্মচারী সহ উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক ও গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার জানান,পর্যায়ক্রমে উপজেলার ৩১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রত্যেককে ৫ কেজি উফশী  ধান, ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিওপি সার এবং পাট (ব্রিজ আই সবুজ সোনা),মুগ,তিল  ১ কেজি ডিওপি, ৫ কেজি এমওপি ও ৫ কেজি রাসায়নিক সার বিতরণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!