অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ শ্রীমঙ্গলে বিতর্ক প্রতিযোগিতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ শ্রীমঙ্গলে বিতর্ক প্রতিযোগিতা

  • বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি::

“অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় শ্রীমঙ্গলের নটরডেম স্কুল অ্যান্ড কলেজে -এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Manual4 Ad Code

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশন-এর সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয়।

প্রতিযোগিতায় উপজেলার মোট ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় সেন্ট মাথার্স স্কুল।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ এরশাদ মিয়া।

Manual7 Ad Code

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গলের সভাপতি অধ্যাপক রফি আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার পারভীন এবং নটরডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ।

এছাড়া অনুষ্ঠানে কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউপ তালুকদার, সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সুচিত্রা ধর, সদস্য মোঃ কাওসার ইকবাল, সৈয়দ ছায়েদ আহমদ, হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, অয়ন চৌধুরী, উম্মে নাফিসা মাইমুনাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

বক্তারা বলেন, সমাজ থেকে দুর্নীতি নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা ভবিষ্যতে একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!