বীজ ও সার বিতরণ সভায় এমপি নাসির- বড়লেখায় ১০ হাজার হেক্টর পতিত জমি আবাদের আওতায় আনার উদ্যোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

বীজ ও সার বিতরণ সভায় এমপি নাসির- বড়লেখায় ১০ হাজার হেক্টর পতিত জমি আবাদের আওতায় আনার উদ্যোগ

  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় ভরাট ও দখল হয়ে যাওয়া বিভিন্ন সরকারি খাল ও ছড়া পুনঃখননের মাধ্যমে পানি সেচের ব্যবস্থা করে ১০ হাজার হেক্টর অনাবাদি জমি কৃষির আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে ৪১টি সরকারি খাল ও ছড়ার মধ্যে ৩৭টির পুনঃখননের অনুমোদন পাওয়া গেছে।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান স্বয়ং খালখনন কার্যক্রমের তত্বাবধানে রয়েছেন। তিনি বিশ্বাস করেন কৃষক ও কৃষির উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এজন্য তার সরকার দায়িত্ব গ্রহণের দুই পূর্ণ হওয়ার আগেই চলিত মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় দেশের প্রায় ৩০ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে আউশ ধানের উচ্চ ফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করছে। অতীতের কোনো সরকার এক মৌসুমে এত বিশাল সংখ্যক কৃষককে বীজ ও সার দিতে পারেনি।

Manual7 Ad Code

শনিবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রায় ৭ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এসব কথা বলেন।

Manual1 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হুসেন, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, কৃষি উদ্যোক্তা জাকির হোসেন।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!