শপথ নিয়েই শত কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাব জমা দিলেন এমপি নাসির উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

শপথ নিয়েই শত কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাব জমা দিলেন এমপি নাসির উদ্দিন

  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে নির্বাচনি এলাকার বিএনপি সমর্থিত ভোটার ও সাধারণ জনসাধারণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ মিঠু।

শপথ গ্রহণের দেড় মাসের মধ্যেই তিনি চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়নের লক্ষ্যে বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন ক্যাটাগরির প্রায় ১২০ কিলোমিটার জনগুরুত্বপূর্ণ অথচ দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় বেহাল অবস্থায় পড়ে থাকা কাঁচা রাস্তা পাকাকরণের প্রকল্প প্রস্তাব জমা দিয়েছেন।

শপথ গ্রহণের দেড় মাসের মধ্যেই গত ৮ এপ্রিল আরসিসি এবং সাব-মারসিবল রাস্তা নির্মাণের অনুমোদন চেয়ে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রধান প্রকৌশলীর কাছে সংশ্লিষ্ট রাস্তাগুলোর তালিকাসহ ১০০ কোটি টাকার প্রস্তাব প্রেরণ করেছেন।

Manual7 Ad Code

এছাড়াও নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখা ও জুড়ী উপজেলার দু’শ ধর্মীয় প্রতিষ্ঠানের (মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, মন্দির, গীর্জা, শশ্মান ঘাট) অবকাঠামো উন্নয়নে চলতি অর্থবছরে বাস্তবায়নের লক্ষ্যে আরো প্রায় সাড়ে ৫ কোটি টাকার প্রকল্পের তালিকা একই দপ্তরে প্রেরণ করেছেন।

বড়লেখা উপজেলা (এলজিইডি) প্রকৌশলীর অফিস সূত্রে জানা গেছে, আইডিভুক্ত উপজেলা সড়কের মোট দৈর্ঘ্য ৬৬.১৩ কিলোমিটার। ইতিমধ্যে ৬২.৯৩ কিলোমিটার রাস্তা পাকাকরণ হলেও কাঁচা রয়েছে ৩.২০ কিলোমিটার। চলতি অর্থবছরেই এই ৩.২০ কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্য সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু ডিও লেটার দিয়েছেন।

Manual2 Ad Code

এছাড়া কাচা ৩৬.৮২ কিলোমিটার ইউনিয়ন সড়কের মধ্যে ২১.০৭ কিলোমিটার, গ্রামীণ সড়ক ‘এ’ ক্যাটাগরির ২৫৮.৪৫ কিলোমিটারের মধ্যে ২৯.৮৩ কিলোমিটারের এবং ‘বি’ ক্যাটাগরির ১৯৫.০৩ কিলোমিটারের মধ্যে ২২.৮১ কিলোমিটার পাকাকরণের জন্য প্রকল্প প্রস্তাব জমা দিয়েছেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি। বিভিন্ন ক্যাটাগরির প্রায় ৭৭ কিলোমিটার কাঁচা রাস্তা (নতুন) পাকাকরণে সরকারের ব্যয় হবে ৫০ কোটি টাকা। একই ভাবে জুড়ী উপজেলায় আরো প্রায় ৩৯ কিলোমিটার নতুন রাস্তা পাকাকরণের জন্য তিনি ৫০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব পাঠিয়েছেন। যা বাস্তবায়িত হলে বড়লেখা ও জুড়ী উপজেলার ১০ লক্ষাধিক জনসাধারণ যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক সুবিধা ভোগ করবেন।

Manual6 Ad Code

বড়লেখা উপজেলা প্রকৌশলী মো. তারেক বিন ইসলাম বলেন, আমাদের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু মহোদয়ের নির্দেশে খুব কম সময়ের মধ্যে বড়লেখা উপজেলার বিভিন্ন ক্যাটাগরির ৪৩ টি রাস্তা পাকাকরণের ইস্টিমিট রেডি করে দিয়েছেন। ৫০ কোটি টাকার রাস্তা নির্মাণ প্রকল্প প্রস্তাবের তালিকাটি তিনি (সংসদ সদস্য) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে প্রেরণ করেছেন।

Manual2 Ad Code

এছাড়াও এমপি মহোদয় বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য আরো তিন কোটি ত্রিশ লাখ টাকার প্রকল্প প্রস্তাব পাঠিয়েছেন। আশা করছেন চলতি অর্থবছরেই প্রস্তাবগুলো অনুমোদন হয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!