জুড়ীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিযোগিতা অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিযোগিতা অনুষ্ঠিত 

  • রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

Manual8 Ad Code

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা ::
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
 শনিবার (১৮ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করে ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী- সামিয়া উদ্দিন, মায়িদাহ মরিয়ম ও মালালা লতিফ প্রাপ্তি এবং মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তনিমা আক্তার, হুমায়রা জান্নাত তায়্যেবা ও রাশেদা খানম বুশরা।
“অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” এই বিষয়ের পক্ষে- মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে- ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিচারকদের ফলাফলে চ্যাম্পিয়ন দল নির্বাচিত হয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ দল হয় ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী রাশেদা খানম বুশরা।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। বিচারক ছিলেন জুড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ মহি উদ্দিন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী ও জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রভাষক মোঃ সাখাওয়াত হোসেন।
পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম। জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সিলেট বিভাগীয় পরিচালক রেভা হালদার, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপ-পরিচালক মোঃ এরশাদ মিয়া, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!