জুড়ীতে এমপি নাসির উদ্দিনের সাথে শিক্ষকদের মতবিনিময় ও স্মারকলিপি পেশ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

জুড়ীতে এমপি নাসির উদ্দিনের সাথে শিক্ষকদের মতবিনিময় ও স্মারকলিপি পেশ 

  • সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

Manual5 Ad Code
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা:::
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট বিভাগের পক্ষ থেকে মৌলভীবাজার -১ (জুড়ী-বড়লেখা) আসনের  এমপি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদের নিকট স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির নিকট প্রায় ১০-১৫ থেকে বিনা বেতনে চাকরি করা শিক্ষকরা বলেন,আমরা দীর্ঘদিন থেকে চাকরি করে আসছি। কখন যেন আমাদের স্কুল জাতিয়করণ হয় ঔ আশা নিয়ে জীবনের শেষ দিকে অবস্থান করছি। কিন্তু বিগত আওয়ামীলীগ সরকার আমাদেরকে বিএনপি-জামায়াত বলে তখনকার সময় প্রায় ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেও সারা বাংলাদেশে আমাদের প্রায় ৫ হাজার স্কুল জাতিয়করণ থেকে বঞ্চিত করে রেখেছে। এটা সত্যিই দুঃখ ও লজ্জাজনক। তাই আমরা আজ আপনার নিকট আমাদের বুকভরা এ দুঃখের কথা জানাতে এসেছি। দয়া করে আপনি আমাদের সাথে দুঃখেরভাগি হয়ে অভাগিদের কথা বিবেচনা করে মহান জাতীয় সংসদে তা উত্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য বিনীত অনুরোধ করেছেন উপস্থিত শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি এমপি  নাসির উদ্দিন আহমেদ শিক্ষকদের কথা মনোযোগ সহকারে শুনে তা নিরসনের জন্য আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সভাপতি মোঃ আব্দুল মালেক , সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক এম এম সামছুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা তানিয়া বেগম, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মদরিছ আলী, জুড়ী উপজেলা সভাপতি রুহুল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন আক্তার,বড়লেখা উপজেলা সভাপতি নাজমা বেগম, কুলাউড়া উপজেলা সভাপতি রাজকুমারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!