বড়লেখায় জাতীয় আইনগত দিবসে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় জাতীয় আইনগত দিবসে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা

  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখা উপজেলা লিগ্যাল এইড কমিটি ও চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির উদ্যোগে মঙ্গলবার জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষ্যে পৃথকভাবে র‌্যালি ও আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে ও ব্র্যাকের অফিসার (সেলফ) অল্লিকা দাশের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. তারেক বিন ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাবেক এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা সহকারি যুবউন্নয়ন কর্মকর্তা আলেয়া আল আমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার মনি মোহন হালদার প্রমুখ।

Manual4 Ad Code

এদিকে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে বড়লেখা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা মঙ্গলবার দুপুরে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব, সুবিধা এবং সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রদত্ত আইনি সহায়তা পাওয়ার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়ল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। তিনি আরো বলেন, সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষকে ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Manual1 Ad Code

মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মালেকের সভাপতিত্বে ও আদালতের বেঞ্চ সহকারি রিপন আহমদের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিতি ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ওয়াছিক উদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা মিছবাহ উদ্দিন, গভর্নিং বডির দাতা সদস্য ও বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, অভিভাবক সদস্য ও ইউপি সদস্য এমরানুল হক বাবু, ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা বাকীবিল্লাহ, বিএনপি নেতা মিছবাউল হক মিনু, অভিভাবক সদস্য হাজী আকবর হোসেন, শিক্ষক হাফিজ সফর উদ্দিন, হাজী আজির উদ্দিন সুনু, ইউপি সদস্য খছরুজ্জামান, হাজী নজরুল ইসলাম প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!