বড়লেখায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার : চিরকুটে লেখা প্রেমিকের নাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার : চিরকুটে লেখা প্রেমিকের নাম

  • বুধবার, ১৩ মে, ২০২৬

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখার পাথারিয়া চা বাগানে পিত্রালয়ের রান্নাঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় বুধবার দুপুরে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধুর নাম ময়না গঞ্জু (৩৬)। তিনি মিঠাইলাল গঞ্জুর মেয়ে ও কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের বাসিন্দা সুকিন্দর গঞ্জুর স্ত্রী।

Manual4 Ad Code

লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলের পাশ থেকে পুলিশ নিহতের হাতের লেখা ‘বিশ্বজিৎ’ উল্লেখ এবং আরো কিছু ব্যক্তিগত ও পারিবারিক বিষয় লেখা একটি চিরকুটও উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমিকের সাথে মনোমালিন্যের জের ও অন্যত্র বিয়ে করায় মঙ্গলবার মধ্য রাত থেকে বুধবার সকালের যেকোন সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

Manual2 Ad Code

এদিকে বুধবার বিকেলে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে নিহতের লাশ প্রেরণ করেছে থানা পুলিশ।

Manual4 Ad Code

নিহতের স্বজন, এলাকাবাসি ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৫/১৬ বছর আগে কুলাউড়া থানার বরচাল চা বাগানের বাসিন্দা সুকিন্দর গঞ্জুর সাথে বিয়ে হয় নিহত ময়না গঞ্জুর। বিয়ের কয়েক বছরেও ময়না গঞ্জুর সন্তানাদি না হওয়ায় স্বামীর সাথে পারিবারিক কলহ শুরু হয়। এর জের ধরে প্রায় ১ বছর আগে ময়না গঞ্জু পিত্রালয়ে চলে আসে। এরপর কুলাউড়া উপজেলা বরমচাল এলাকার বিশ্বজিৎ গঞ্জুর সাথে তার প্রেম হয়। পরবর্তীতে ময়না গঞ্জু ও বিশ্বজিতের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে টানাপোড়ন দেখা দেয়। সম্প্রতি বিশ্বজিৎ অন্যত্র বিয়ে করলে ময়না গঞ্জু মানসিকভাবে বিপযস্ত হয়ে পড়ে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, ময়না গঞ্জুর লাশের পাশ থেকে তার হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এতে তার প্রেমিকের নামসহ আরো কিছু ব্যক্তিগত ও পারিবারিক কথা লেখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমিকের সাথে মনোমালিন্য ও অন্য মেয়েকে বিয়ে করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। পোষ্টমোর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!