শ্রীমঙ্গলে সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক আন্তঃধর্মীয় অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলে সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক আন্তঃধর্মীয় অনুষ্ঠিত

  • বুধবার, ১৩ মে, ২০২৬

Manual8 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual4 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংলাপের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল।

Manual6 Ad Code

পিএফজি শ্রীমঙ্গলের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সুয়েব হোসেন চৌধুরী।

Manual8 Ad Code

সংগঠনের সমন্বয়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বিষয়ক বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট বিভাগীয় ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে বক্তব্য রাখেন পিএফজির উপদেষ্টা ও বিএনপি নেতা মোঃ ইয়াকুব আলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সাবেক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, কাকিয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফ উদ্দিন, সাবেক শিক্ষক ও সনাতন ধর্মীয় পণ্ডিত বেনু ধর ভট্টাচার্য্য, শ্রী শ্রী জগবন্ধু আশ্রম ও মিশনের অধ্যক্ষ বন্ধু প্রীতম ব্রম্মচারী, নয়া দিগন্ত শ্রীমঙ্গল প্রতিনিধি এমএ রকিব, আন্তঃধর্মীয় উপ-কমিটির আহ্বায়ক মাওলানা মো. আশরাফ হোসেন, পিএফজির অ্যাম্বাসেডর ও বিএনপি নেতা মো: শামীম আহমেদ, অ্যাম্বাসেডর মাওলানা এম এ রহিম নোমানি, ইসলামিক ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সমন্বয়কারী মো. আব্দুল বারী, মির্জাপুর মসজিদের ইমাম মাওলানা আব্দুল হক এবং খ্রিস্টান নেতা ওয়েল সরেংসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

এসময় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংলাপে বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় সম্প্রীতির কোনো বিকল্প নেই। পাশাপাশি রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার জন্যও সকল রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা গুজব ও মাদকের প্রভাবে ঘটছে। তাই সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুজব ও মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Manual3 Ad Code

তারা উল্লেখ করেন, অতীতে সংঘটিত কিছু ঘটনা ব্যক্তিগত, সম্পত্তিগত ও রাজনৈতিক বিরোধ থেকে সৃষ্টি হলেও সেগুলোকে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে উপস্থাপন করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি যেকোনো ঘটনার ক্ষেত্রে যাচাই-বাছাই করে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!