বড়লেখায় সিলিকাবালু কোয়ারি ইজারায় মতামত নেই অংশীজনদের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

বড়লেখায় সিলিকাবালু কোয়ারি ইজারায় মতামত নেই অংশীজনদের

  • বুধবার, ১৩ মে, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং কৃষি, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও সংশ্লিষ্ট নদী-ছড়ার ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থাগ্রহণ ব্যতিত কয়েক বছর ধরে ইজারা কার্যক্রম বন্ধ থাকা চারটি সিলিকাবালু কোয়ারির (বালু মহাল) ইজারা প্রদানে মতামত দেননি অংশীজনরা।

Manual7 Ad Code

সরকারের রাজস্ব আয় বাড়াতে গিয়ে যেন স্থানীয় বাসিন্দাদের অবকাঠামোগত ও প্রাকৃতিক বড় ক্ষতির সম্মুখিন হতে না হয় সে ব্যাপারে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা পূর্বক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়।

Manual6 Ad Code

মঙ্গলবার (১২ মে) বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) আয়োজিত ইআইএ (এনভায়রনমেন্ট ইম্পেক্ট এসেসম্যান্ট) প্রণয়ন এবং পরিবেশের ছাড়পত্র প্রদান ও জনমত যাচাই সংক্রান্ত মতবিনিময় সভায় সংশ্লিষ্ট অংশীজনরা এইসব মতামত প্রদান করেন।

জানা গেছে, পরিবেশবিদ সংগঠন ও বাংলাদেশ এনভায়রনমেন্ট লয়ার্স এসোসিয়েশনের আইনী পদক্ষেপে সারা দেশের গেজেটভুক্ত সিলিকাবালু কোয়ারিসমুহের ইজারা কার্যক্রম বন্ধ করে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি বিভাগের সহকারি সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনার কপি সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে পাঠিয়ে দিলে দেশের অন্যান্য সিলিকাবালু মহালের সাথে বড়লেখা উপজেলার ঝলংগাছড়া, সুনাই নদী, দেওছড়া ও ষাটমা-রাতিছড়া সিলিকা বালু মহালে ইজারা কার্যক্রম বন্ধ করে দেয় জেলা প্রশান। সম্প্রতি সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বালু মহালগুলো ইজারা প্রদানের উদ্যোগ নিয়েছে।

ইউএনও মাহবুব আলম মাহবুবের সভাপতিত্ব ও বিএমডির সহকারি পরিচালক মাসুক-উন-নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অংশীজনদের মধ্যে মতামত তোলে ধরে বক্তব্য দেন, সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমেদ, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, সদর তহশিলদার বীরবল কান্তি চৌধুরী, ভুগা তহশিলদার পংকজ তালুকদার, সদর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোনারা আক্তার সুমি, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজান চৌধুরী সাজু, ইউপি সদস্য আব্দুল হামিদ, জাহেদ আহমদ, ফয়েজ আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews