ভারত পালাতে সীমান্তে অবস্থান-রেড এলার্ট জারি উগ্রবাদী চাকুরিচ্যুত সেনা সদস্য রাহেদ বড়লেখায় গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ আত্রাইয়ে গলায় ফাঁ+স দিয়ে যুবকের আ_ত্ম_হ_ত্যা জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩ বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ তদন্ত কর্মকর্তার রহস্যজনক চার্জশীট- বড়লেখা ভূমি অফিসের খতিয়ান জালিয়াতি মামলার সব আসামি বাদ!

ভারত পালাতে সীমান্তে অবস্থান-রেড এলার্ট জারি উগ্রবাদী চাকুরিচ্যুত সেনা সদস্য রাহেদ বড়লেখায় গ্রেফতার

  • শুক্রবার, ১৫ মে, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

আত্মগোপনে থেকে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বড়লেখার সীমান্ত এলাকায় অবস্থানকালে জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর উগ্রবাদী হামলার অন্যতম পরিকল্পনাকারি, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদ-দাওয়াতুল ইসলামিয়াহ’র সক্রিয় সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকুরিচ্যুত সেনাসদস্য মো. রাহেদ হোসেইন মাহেদ (২৩)-কে বড়লেখা থানা পুলিশ গ্রেফতার করেছে।

Manual1 Ad Code

দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা সতর্কতামূলক অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার বিকেলে (১৪ মে) উপজেলার সীমান্তবর্তী বোবারথল ষাটঘরি দুর্গম এলাকার একটি উঁচু টিলা হতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। মধ্যরাতে বড়লেখা থানা পুলিশ গ্রেফতার উগ্রপন্থী ও চাকুরিচ্যুত সেনা সদস্য মো. রাহেদ হোসেইন মাহেদকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নিকট হস্তান্তর করেছে। সে ডিএমপির শাহবাগ থানার ২ ফেব্রুয়ারি দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ সংশোধনী এর ২০১৩ ৮/৯/১০/১৩ মামলার তদন্তে প্রাপ্ত আসামি।

গ্রেফতার মো. রাহেদ হোসেইন মাহেদ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের নূর মিয়া ও মোছা. সাফিয়া খানমের ছেলে।

পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থা সূত্র জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর চাকুরিচ্যুত সদস্য মাহেদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। সম্প্রতি গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী আবু বক্কর আবু মোহাম্মদের সঙ্গে মাহেদের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া যায়।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

এ অবস্থায় ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো একটি চিঠিতে জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা করে সতর্কতামূলক নির্দেশনা জারি করে পুলিশ সদর দপ্তর। দুই পৃষ্ঠার চিঠির উপরিভাগে ‘গোপনীয়’ লেখা থাকলেও এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মাহেদ বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরই পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে বৃহস্পতিবার বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় বিশেষ অভিযানে নামে। প্রায় ১২ ঘণ্টা অভিযান চালানোর একপর্যায়ে বিকেলের দিকে একটি টিলা থেকে মাহেদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় তার হেফাজত থেকে পাসপোর্ট, আইডিকার্ডসহ নানা গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে পুলিশ।

Manual1 Ad Code

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান শুক্রবার দুপুরে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহেদ উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। রেড অ্যালার্ট জারির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং বড়লেখা উপজেলার দুর্গম বোবারথল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার প্রায় ১২ ঘণ্টাব্যাপী অভিযানের একপর্যায়ে একটি টিলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির শাহবাগ থানার একটি সন্ত্রাস ও নাশকতা মামলার সে তদন্তে প্রাপ্ত আসামি। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৫ মে) মধ্যরাতে মাহেদকে সিটিটিসি ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!