বড়লেখায় নাগরিক সমস্যা ও অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সংলাপ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গণনার কারচুপিতে পরাজিত- বড়লেখায় নির্বাচনের প্রায় ৫ বছর পর ইউপি সদস্য রশিদ আহমদের শপথ জিপিএ-৫ পাওয়া অহনার স্বপ্ন আইটিতে উচ্চতর ডিগ্রী নিয়ে দেশের সেবা করা কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার ছাতকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শালিশে নিষ্পত্তি : প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্তরা শতভাগ পাসসহ ৬৬ টি জিপিএ-৫ পেয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে লাশ হস্তান্তর : পনেরশ টাকার লোভে পড়ে ভারতীয় পন্য আনতে গিয়েছিলো তারা মিয়া- বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  ছাতকের তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম মাস্টার্স ডিগ্রি অর্জণ আদিবাসীরা দেশের নাগরিক হলেও রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত

বড়লেখায় নাগরিক সমস্যা ও অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সংলাপ

  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রচেষ্টা ও ডিনেট এর উদ্যোগে নাগরিক সমন্বয় প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এক সংলাপ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব।

Manual1 Ad Code

সভায় স্থানীয় জনগোষ্ঠীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, নাগরিক চাহিদা এবং উন্নয়নমূলক উদ্যোগসমূহ নিয়ে সরকারি দপ্তরসমূহ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে কার্যকর সমন্বয়, সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিতকরণের মাধ্যমে তা বাস্তবায়ন, চলমান কার্যক্রম ও সম্ভাব্য পদক্ষেপ ও নাগরিক সেবা নিশ্চিতকরণে ব্যাপক আলোচনা হয়েছে।

Manual3 Ad Code

সভাপতির বক্তব্যে ইউএনও মাহবুব আলম মাহবুব উপজেলার যে কোন প্রান্তের উন্নয়ন-সংস্কার কাজের প্রয়োজনীয় তথ্য প্রদানসহ যেকোনো অনিয়ম বা অরাজনৈতিক কর্মকান্ড দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান। যাতে নাগরিক সমস্যা নিরসনে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারে।

প্রচেষ্ঠা নাগরিক সমন্বয় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর শামিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সংলাপ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেষ বর্মন, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সুজানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মক্তার আলী, প্রচেষ্টার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেব, মহিলা সমিতির সভাপতি রোকসানা বেগম, হাকালুকি ভিসিজি সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!