কুলাউড়ায় ২ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন মৌলভীবাজারে চাকরিজীবী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সমাজিক উন্নয়নে ছেলে ও মেয়ে উভয়কেই সমানভাবে শিক্ষিত হতে হবে- তাহসিনা রুশদীর লুনা কুলাউড়ায় ২ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন বড়লেখায় নাগরিক সমস্যা ও অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সংলাপ এবার কুরিয়ার সার্ভিসে পাচার- বড়লেখায় ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ বড়লেখায় সিলিকাবালু কোয়ারি ইজারায় মতামত নেই অংশীজনদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক; বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন শ্রীমঙ্গলে সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক আন্তঃধর্মীয় অনুষ্ঠিত কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ২ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন

  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

Manual4 Ad Code
এইবেলা , কুলাউড়া ::
 মৌলভীবাজারের কুলাউড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার (১৪ মে) । অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ে আন ফানাই নদীর চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী আন ফানাই পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রীতম দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজু চন্দ্র পাল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বহিবির্শ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল ইসলাম চৌধুরী, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইটসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পিআইও অফিস সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ভুকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ খাল খনন প্রকল্পে ৩. ০৯ কিলোমিটার খননের জন্য ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
প্রকল্পের চেয়ারম্যান ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান,খাল খনন সম্পন্ন হলে বর্ষাকালে এতদ্বঞ্চলের পানি নিষ্কাশন সহজে হবে এবং হাওর এলাকায় বোরো মৌসুমে কৃষকরা পর্যাপ্ত পানি সুবিধা পাবেন। ফলে অকাল বন্যা প্রতিরোধে খাল খনন কর্মসূচী খুব জরুরি ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!