এবার কুরিয়ার সার্ভিসে পাচার- বড়লেখায় ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

এবার কুরিয়ার সার্ভিসে পাচার- বড়লেখায় ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ

  • বুধবার, ১৩ মে, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখায় ভারতীয় অবৈধ পণ্য পাচারের কৌশল পাল্টেছে চোরাকারবারিরা। বিজিবির অভিযানে ট্রাকবাহী ভারতীয় অবৈধ জিরার চালান আটকের পর এবার কুরিয়ার সার্ভিসে দেশের বিভিন্ন স্থানে পণ্যপাচারে তৎপর রয়েছে তারা। বুধবার বিকেলে বড়লেখা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ঢাকায় পাচারকালে ২৪ বস্তা অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে থানা পুলিশ। যার ওজন ৭২০ কেজি এবং বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পাচারকারিকে শনাক্ত করেছে পুলিশ।

জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে ভারত থেকে আনা জিরার চালান বড়লেখা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পাঠানো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বড়লেখা অফিসে অভিযান চালায়। এসময় প্যাকড এন্ড মার্কেটেড বাই ভিজি এন্ড ব্রাদার্স, গোজরাট, ইন্ডিয়া লেখা স্টিকার সম্বলিত বিশেষ প্যাকেটে ভরা ২৪ বস্তা অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। বুকিং স্লিপে প্রেরকের স্থানে লেখা ছিল খান এন্টারপ্রাইজ বড়লেখা ও প্রাপকের ঠিকানা দেওয়া হয় এমডি আনিছ, বাবু বাজার ঢাকা।

Manual1 Ad Code

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান বুধবার রাতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে ২৪ বস্তা ভারতীয় অবৈধ জিরা জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মামলা দায়ের এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!