দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ

  • বুধবার, ১৩ মে, ২০২৬

Manual1 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি ::

Manual6 Ad Code

যুক্তরাজ্যের লন্ডনপ্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, সমাজসেবী ও জনকল্যাণমূলক কাজের অন্যতম অগ্রদূত আব্দুল দয়াছ দেশে ফিরে শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিকা‌লে তিনি বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দুই শতাধিক মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ সংবর্ধনায় অভ্যর্থনা জানান।

Manual3 Ad Code

আব্দুল দয়াছ শুধু যুক্তরাজ্যে নয়, বাংলাদেশেও পরিচিত একজন সুনামগঞ্জের কৃতিসন্তান। তিনি লন্ডনে আলহাজ্ব আব্দুল জলিল ও আলহাজ্ব জহুরা বিবি জনকল্যাণ ফাউন্ডেশন-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং নিজ গ্রাম সুনামগঞ্জের ছাতকের দক্ষিণাঞ্চলের ভাতগাঁও ইউনিয়নের ছাতারপই গ্রামে প্রতিষ্ঠিত আলহাজ্ব আব্দুল জলিল ও আলহাজ্ব জহুরা বিবি দাতব্য হাসপাতাল-এর একজন উদ্যোক্তা। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির কল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি দেশের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উদাহরণ সৃষ্টি করে চলেছে।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যারা ছুটে এসেছেন, তাদের অধিকাংশই সাধারণ মানুষ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অথচ আব্দুল দয়াছ কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী নন। তারপরও তার আগমন উপলক্ষে এমন গণসমাবেশ ইতোমধ্যেই আলোড়ন তুলেছে। এলাকার মানুষ জানান, আব্দুল দয়াছের প্রতি তাদের ভালোবাসা কোনো রাজনৈতিক বিবেচনা থেকে নয়; এটি সম্পূর্ণ মানবিক টান, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

শুধু প্রবাসে নয়, দেশেও মানুষের কল্যাণে তিনি সর্বদাই এগিয়ে আসেন। এলাকায় কারও পরিবার বিপর্যস্ত হলে কিংবা কোনো মানুষের চিকিৎসার প্রয়োজন হলে তিনি ব্যক্তিগতভাবে সহায়তা করেন। সুনামগঞ্জ জেলা ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। যুক্তরাজ্য থেকে তিনি বহু চিকিৎসা সরঞ্জাম এনে দিয়েছেন এবং দুস্থ রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেন। তাঁর পরিবারও দানশীলতার জন্য পরিচিত। নিজেদের জমিতে গৃহহীনদের জন্য বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। গ্রামের রাস্তাঘাট সংস্কার, মসজিদ-মাদরাসার উন্নয়ন, শিক্ষার্থীদের সহায়তা—সব ক্ষেত্রেই এই পরিবার এগিয়ে আছে। ছাতারপই গ্রামে তার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত ফ্রি মেডিক্যাল সেন্টার এলাকাবাসীর জন্য আশীর্বাদস্বরূপ। এলাকাবাসী বলেন, “আমরা যখনই কষ্টে পড়েছি, দয়াছ ভাইকে পাশে পেয়েছি। মানুষের কল্যাণে তার নিবেদন আমাদের মুগ্ধ করে।

Manual6 Ad Code

আব্দুল দয়াছ দেশে ফিরছেন—এই খবর ছড়িয়ে পড়তেই সিলেট থেকে ছাতক, শান্তিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ ভিড় জমায় বিমানবন্দরে। ফুলের তোড়া ও ব্যানার নিয়ে তারা দাঁড়িয়ে ছিলেন প্রিয় মানুষের অপেক্ষায়। প্রবাসে থেকেও জন্মভূমির মানুষের সঙ্গে গভীর হৃদয়যোগ তাকে বিশেষভাবে আলাদা করে তুলেছে বলে উপস্থিত জনসাধারণ মনে করেন।

Manual6 Ad Code

অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপি নেতা আব্দুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা ফারুক আহমদ, জেলা বিএনপি নেতা নাদের আহমদ, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হেলাল, শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব রওশন খান সাগর,জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ্ আল নোমান, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সোমেন, পাতারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ‍সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য আবদাল হোসাইন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা লুৎফুর রহমান জায়গীরদার খোকন, অ্যাডভোকেট জাবির আহমদ পাভেল, ছাতক প্রেসকা‌বের সাধারন সম্পাদক ও জাতীয় কাব‌্যকথা সা‌হিত‌্য প‌রিষ‌দের কে‌ন্দ্রিয় ক‌মি‌টির সাংগঠ‌নিক সম্পাদক  আনোয়ার হো‌সেন রনি, ভাতগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মাষ্টার সমরু মিয়া, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক ও জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল হোসাইন, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আসাদুর রহমান পীর, বিএনপি নেতা নজরুল ইসলাম, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শোয়েব আহমদ, ছাতক কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস শহীদ বাপন, যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবী শাহজাহান হোসাইন, সাংবা‌দিক কাজী রেজাউল করিম রেজা, খালেদ মিয়া, মুশাহিদ আলী, ছাতক প্রেসকা‌বের অর্থ সম্পাদক দৈনিক বাংলাবাজার পত্রিকার ছাতক প্রতিনিধি আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, ফজল উদ্দিন,সমাজকর্মী ছায়েদ মিয়া, হাফিজ খান, রায়হান আহমদ, মানিক মিয়া, ইমরান আহমদ, লেচু খান, মোহাম্মদ আলী, আখতার হোসাইন, ছায়েদ খান, বিএনপি নেতা ফজরুল তালুকদার, সাজ্জাদ আহমদ, রেজওয়ান আহমদ, নজরুল ইসলাম প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা বিএনপির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, ছাতক প্রেসক্লাব সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রবাসফেরত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দসহ আরো অনেকে। সকলেই তাকে শুভেচ্ছা জানিয়ে তার অবদানের প্রশংসা করেন।

আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেন আব্দুল দয়াছ সংবর্ধনার জবাবে আব্দুল দয়াছ গভীর আবেগ নিয়ে বলেন,“দেশের মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। প্রবাসে থেকেও আমার হৃদয় সবসময় দেশের মানুষের জন্য কাঁদে। ভবিষ্যতেও আমি সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই। তিনি প্রবাসী কমিউনিটির তরফ থেকে সুনামগঞ্জ ও ছাতকের উন্নয়নে আরও বৃহৎ পরিসরে কাজ করার আশাবাদ প্রকাশ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!