দূর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

দূর্নীতি বিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়

  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual7 Ad Code

“জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দূর্নীতি দমন ও প্রতিরোধ করতে” এই বিষয়ের উপর মৌলভীবাজারের কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮মে) দুপুরে কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আরশাদ মিয়া, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আহমদ সিরাজ, প্রতাপ চন্দ্র সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিদ্দিকুর রহমান প্রমুখ।

Manual4 Ad Code

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা সুজন আহমেদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আহমদ শোকরানা, সদস্য আব্বাস আলী।

Manual6 Ad Code

বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যলায়কে পরাজিত করে কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১২ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!