বড়লেখায় খাসিয়া পুঞ্জিতে চাইল্ড প্রটেকশন প্রোগ্রামের মাসিক সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় খাসিয়া পুঞ্জিতে চাইল্ড প্রটেকশন প্রোগ্রামের মাসিক সভা

  • শুক্রবার, ২২ মে, ২০২৬

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual6 Ad Code

বড়লেখা উপজেলায় সাত নং খাসিয়া পুঞ্জিতে শুক্রবার (২২মে) মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বড়লেখায় চাইল্ড প্রটেকশন প্রোগ্রাম- ২০২৬ রাউন্ড টেবিল মিটিং সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

আন্তর্জাতিক সংস্থা কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় ও পৃষ্ঠপোষকতায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন যাবৎ চা বাগান ও পাহাড়ি সমতলের সুবিধা বঞ্চিত শিশু ও যুবক-যুবতীদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ তাদের সুন্দর জীবন ও ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে কাজ করে আসছে।

Manual8 Ad Code

প্রকল্প সভাপতি প্রবিনসন সুছিয়াং এর সভাপতিত্বে, সমাজ কর্মী রিতা সুছিয়াং(সিপিও) এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সমিরন মুন্ডা, শিক্ষক প্রভাস সিংহ, পাথারিয়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মহনলাল রিকমুন, বকুল বাউরি প্রমুুখ।

Manual4 Ad Code

উক্ত সভায় বক্তারা বলেন শিশুদের সঠিক উপায়ে লালন-পালন করে, তাদের ভবিষ্যতের জন্য তৈরি করা—এ দিয়েই মা-বাবা হওয়ার যাত্রা শুরু। তবে মা-বাবা শিশুকে শুধু যত্ন আর স্নেহ নয়, বরং নিজের মধ্যে আত্মবিশ্বাস ও সহনশীলতার গুণাবলি তৈরি করতে সাহায্য করতে পারে। জন্মের পর থেকে প্রতিটি শিশুর কাঙ্ক্ষিত লক্ষ্য ও স্বপ্নপূরণের পথ তৈরিতে মা-বাবাই মূল ভূমিকা পালন করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বিতার সুঙ সহকারী শিক্ষক, সাত নং খাসিয়া পুঞ্জি,সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রিয়াঙ্কা (ইসিডি) ইমপ্লি মেন্টর, শিশু উন্নয়ন কর্মী শোভা, নোবেল, হেমশন, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!