বড়লেখায় জলাবদ্ধতা, বিভিন্ন সড়ক ও বীজতলা নিমজ্জিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় জলাবদ্ধতা, বিভিন্ন সড়ক ও বীজতলা নিমজ্জিত

  • শনিবার, ২৩ মে, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

বড়লেখায় গতকাল শুক্রবার ও আজ শনিবারের ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। নিমজ্জিত হয়েছে অর্ধ-শতাধিক হেক্টর জমির চলতি মৌসুমের আউশের বীজতলা ও সদ্য রোপিত আউস ধানের ক্ষেত। কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের চারটি স্থান তলিয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করেছে।

Manual2 Ad Code

পৌরশহরের ষাটমা ছড়ার বাধ ভাঙ্গনে শহরের উত্তর চৌমুহনী ও হাটবন্দ এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। বসতঘরে বানের পানি ঢুকায় কলোনির বেশ কয়েকটি পরিবারের লোকজন পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোয়াচ্ছেন। শনিবার দুপুরে ভারিবৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ইউএনও মাহবুব আলম মাহবুব ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।

Manual2 Ad Code

সরেজমিনে দেখা গেছে, গত দুইদিনের ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের টিলাবাজার, রতুলিবাজার, কাঠালতলী বাজার ও ফায়ার সার্ভিস স্টেশনের সামনের সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মারাত্মক ঝুকি নিয়ে যানবাহন চলাচল করছে। বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের পূর্ব-দক্ষিণ পাশে ষাটমাছড়ার বাধ ভেঙ্গে পৌরশহরের উত্তর হাটবন্দ এলাকা প্লাবিত করেছে। বানের পানিতে তলিয়ে গেছে এলাকার রাস্তাঘাট। ঢলের পানি প্রবেশ করেছে কলোনির ১৫-১৬ পরিবারের বসতঘরে। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এদিকে উপজেলার গজভাগ, কলাজুরা, মুছেগুল, কুমারসাইল-সহ বিভিন্ন এলাকায় অর্ধশতাকি হেক্টর আউশ ধানের বীজতলা ও সদ্য রোপিত আউশ ধানের জমি নিমজ্জিত হয়েছে। বন্যা দেখা দিয়েছে উপজেলার তালিমপুর, বর্নি, সুজানগর ইউনিয়ন-সহ নিম্নাঞ্চল।

উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন জানান, ৪৮ ঘন্টার মধ্যে পানি নেমে গেলে আউশের বীজতলা ও আউশ ধানের কোনো ক্ষতির আশংকা নেই।

ইউএনও মাহবুব আলম মাহবুব জানান, দুইদিনের ভারি বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধা দেখা দিয়েছে। তিনি ও সহকারি কমিশনার (ভূমি) প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। কিছু এলাকায় জলাবদ্ধতার পানি নিষ্কাশনের তাৎক্ষনিক উদ্যোগ গ্রহণ করেছেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!