রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক্টর সং’ঘ’র্ষ চালক আ’হ’ত : গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩ বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ তদন্ত কর্মকর্তার রহস্যজনক চার্জশীট- বড়লেখা ভূমি অফিসের খতিয়ান জালিয়াতি মামলার সব আসামি বাদ! কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব বড়লেখায় বেবিজোনের শার্ট চুরি, সিসি ফুটেজে চোর শনাক্ত ও গ্রেফতার : চোরাইপণ্য উদ্ধার কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক!

রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক্টর সং’ঘ’র্ষ চালক আ’হ’ত : গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ

  • সোমবার, ১ জুন, ২০২৬

Manual8 Ad Code
শ্রৗমঙ্গল প্রতিনিধি ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাক্টরের সং’ঘ’র্ষে এক চালক আ’হ’ত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ উঠেছে। আহত চালকের নাম আব্দুল কাইয়ুম টিটু (৩২)। তিনি জেরিন চা বাগানের ট্রাক্টরচালক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিক পরিবহনের জন্য ট্রাক্টর নিয়ে ভাড়াউড়া চা বাগানের দিকে যাচ্ছিলেন টিটু। এ সময় ভাড়াউড়া রেলক্রসিং অতিক্রম করার মুহূর্তে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন।
ইস্পাহানী জেরিন চা বাগানের উপমহাব্যবস্থাপক সেলিম রেজা বলেন, প্রতিদিনের মতো শ্রমিক নিতে ট্রাক্টরটি বাগানে যাচ্ছিল। এ সময় কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। চালক দ্রুত লাফিয়ে পড়ে প্রাণে বাঁচলেও আহত হন। পরে তাকে প্রথমে বাগানের হাসপাতালে এবং পরবর্তীতে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় গেট (বার) নামানো হয়নি। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে আমরা মনে করছি। আমি বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। এখন পর্যন্ত গেটম্যানের কক্ষ তালাবদ্ধ অবস্থায় রয়েছে। বিষয়টি বাগান কর্তৃপক্ষ ও থানা পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন সকাল সোয়া ১১টার দিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
তবে ওই রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যানের অনুপস্থিতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্টেশন মাস্টার সাখাওয়াত এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
এদিকে স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যান উপস্থিত থাকলে এবং যথাসময়ে গেট নামানো হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!