ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার

  • বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

Manual2 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

Manual8 Ad Code

সুনামগঞ্জের ছাতক থানার পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ২ জন ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ মোট ৫ আসামিকে গ্রেফতার করে‌ছে পু‌লিশ।

গত বৃহস্পতিবার (৪ জুন)রা‌তে  উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ছাতক থানা পুলিশ।

Manual6 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ছাতক থানায় দায়েরকৃত এফআইআর নং-০৮, তারিখ ৪ জুন ২০২৬, জিআর নং-১৫৯/২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮/৪১ ধারার মামলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ি (মোহাম্মদপুর) গ্রামের আব্দুল করিমের ছেলে আলকাছ (৪০) এবং ছাতক পৌরসভার ৮নং ওয়ার্ডের চরেরবন্দ এলাকার মৃত হুছমত আলীর ছেলে ইসলাম উদ্দিন (৪২)। অভিযানকালে তাদের হেফাজত থেকে ৭ বোতল এসি ব্ল্যাক (AC BLACK) ৩৭৫ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

একই সঙ্গে একটি কালো রঙের পুরাতন রেজিস্ট্রেশনবিহীন হিরো হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এদিকে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। জিআর-২৮৮/২৫ (ছাতক) মামলার আসামি আরফাতুন লিলাই (৪৫), স্বামী মৃত সামছুদ্দ এবং মো. হৃদয় মিয়া (২০), পিতা মৃত সামছুদ্দাকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই উপজেলার কুচবাড়ি এলাকার বাসিন্দা।

এছাড়া জিআর-৩৮৩/২৫ (ছাতক) মামলার আসামি মো. কুদ্দুছ আলী (৪০), পিতা মো. আলীম উদ্দিন (গেদা মিয়া), গ্রাম বাঁশটিলা, থানা ছাতক, জেলা সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক মামলার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে ওয়ারেন্টভুক্ত আসামিদেরও আদালতের নির্দেশনা অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

Manual7 Ad Code

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ছাতক থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ আরও কঠোর অবস্থানে রয়েছে।

পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।####

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!