হাকালুকি হাওরে অভিযান : ৫৫০ কেজি পোনামাছ জব্দ, জরিমানা আদায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

হাকালুকি হাওরে অভিযান : ৫৫০ কেজি পোনামাছ জব্দ, জরিমানা আদায়

  • বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

হাকালুকি হাওরের জীববৈচিত্র ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণে জুড়ী উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ জব্দ করেছে। একই সঙ্গে অবৈধভাবে পোনা মাছ আহরণের দায়ে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার ভোরে হাকালুকি হাওরের পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জব্দকৃত পোনামাছের বাজারমূল্য প্রায় এক লাখ টাকার।

পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। প্রসিকিউটর ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

Manual4 Ad Code

ইউএনও মুশফিকীন নূর জানান, অবৈধভাবে আহরিত জব্দকৃত পোনামাছ স্থানীয় মাদ্রাসা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে। জনস্বার্থে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!