জুড়ীতে কাজ চলমান অবস্থায় ভেঙ্গে পড়ল রাস্তা ও গাইডওয়াল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

জুড়ীতে কাজ চলমান অবস্থায় ভেঙ্গে পড়ল রাস্তা ও গাইডওয়াল

  • রবিবার, ৭ জুন, ২০২৬

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

মৌলভীবাজারের জুড়ীতে একটি রাস্তার এইচবিবিকরণ (ডাবল ইটসলিং) ও গাইডওয়াল নির্মাণ প্রকল্পের কাজ শেষ না হতেই রাস্তাটির বিভিন্ন স্থানে ধসে গেছে রাস্তা, ভেঙ্গে পড়েছে গাইডওয়াল। এলাকাবাসির অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ কাজে নানা অনিয়মের কারণে রাস্তা ও গাইডওয়াল ভেঙ্গে পড়েছে। দ্রুত মেরামত করা না হলে রাস্তাটি জনসাধারণের উপকারের চেয়ে ভোগান্তির কারণ হতে পারে।

জানা গেছে, গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করনের লক্ষ্যে হেরিং বোন বন্ডকরণ শীর্ষক (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থ বছরে ৮৬ লাখ টাকা ব্যয়ে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর মাদ্রাসার নিকট হতে শাহাপুর আব্দুল মতিনের বাড়ির নিকট পুরাতন এইচবিবি রাস্তা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা এইচবিবি করণ প্রকল্পের কাজের দায়িত্ব পায় স্কাইলাইন এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৪ এপ্রিল প্রধান অতিথি হিসবে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। এরপরই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। কিন্তু নির্মাণ কাজ চলমান অবস্থায় রাস্তাটির বিভিন্ন স্থানের ইটসলিং এলোমোলো হয়ে যায় এবং গাইডওয়াল ভেঙ্গে পড়ে। এতে এলাকাবাসির মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

Manual4 Ad Code

সরেজমিনে গেলে ভুক্তভোগি এলাকাবাসি জানান, নির্মাণ কাজে ঠিকাদারের অনিয়মের কারণে রাস্তাটির কাজ শেষ না হতেই বিভিন্ন জায়গায় গার্ডওয়াল ভেঙ্গে পড়েছে, উঠে ও দেবে গেছে ইটসলিং। তারা অভিযোগ করেন, রাস্তার এইচবিবি করণে বালুর পরিমাণ কম ও যথাযথভাবে ড্রেসিং না করায় এবং সিডিউল মোতাবেক গাইডওয়ালের নির্মাণ কাজ না করায় বিভিন্ন জায়গা ভেঙ্গে পড়েছে, ফাটল দেখা দিয়েছে ও দেবে গেছে।

Manual8 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়ে তিনি রাস্তাটি পরিদর্শন করেছেন। কাজ চলমান রয়েছে এবং ভেঙ্গে পড়া জায়গা মেরামত করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন।

Manual4 Ad Code

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি প্রকৌশলী অভিজিৎ দে জানান, রাস্তার কিছু জায়গায় ডোবায় সিসি ঢালাইয়ের ওপর গাইডওয়াল নির্মাণ করায় এবং রাস্তার পার্শবর্তী বাসিন্দারা বাড়ির বৃষ্টির পানি নিষ্কাষিত হওয়ার ব্যবস্থা রাখেননি। এতে রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় নিচের মাটি সরে যাওয়ায় গাইডওয়াল ও রাস্তার ক্ষতি হয়েছে। ভাঙ্গা অংশ মেরামত করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাকে নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews