বড়লেখায় এএসপি পরিচয়ে প্রতারণা : গ্রেফতার করে কারাগারে পাঠাল পুলিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় এএসপি পরিচয়ে প্রতারণা : গ্রেফতার করে কারাগারে পাঠাল পুলিশ

  • সোমবার, ৮ জুন, ২০২৬

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখায় পুলিশের এএসপি ও সিআইডির বড় কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণাকালে মো. সাজু আহমেদ শোভন (৩৫) নামে জনতার হাতে আটক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে ওই ভুয়া এএসপিকে কারাগারে পাঠানো হয়।

রোববার বিকেলে উপজেলার নিউ সমনবাগ চা বাগানে বিভিন্ন ব্যক্তিকে পুলিশের সহকারি পুলিশ সুপার ও সিআইডি কর্মকর্তা পরিচয়ে টাকা হাতিয়ে নিতে নানা ভয়ভীতি প্রদর্শনকারে লোকজন তাকে আটক করেন। পরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

প্রতারক সাজু আহমেদ শোভন রংপুর জেলার কোতোয়ালি থানার পশ্চিম বাবু খাঁ গ্রামের মো. আব্দুল আলীম শেখের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের চা শ্রমিক যতিন চাষার (৪৮) একটি মামলা রয়েছে। গত ৫ জুন রাতে সাজু আহমেদ শোভন নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে চা শ্রমিক যতিন চাষার মামলার বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় তিনি মামলা নিষ্পত্তির কথা বলে ওই চা শ্রমিকের কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন। রোববার (৭ জুন) বিকেলে শোভন পুনরায় চা বাগান এলাকায় এলে ভুক্তভোগী যতিন চাষা তাকে চিনতে পারেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র প্রদর্শন করে। পরিচয়পত্রে তার ছবি-সংবলিত নামের পাশে পদবি লেখা ছিল ‘এএসপি’। যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয়, সে বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নয়। বরং ভুয়া পরিচয়ে প্রতারণা করেছে। পরে তাকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী যতিন চাষা প্রতারক শোভনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

Manual1 Ad Code

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী যতিন চাষা থানায় মামলা করেন। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

ওসি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়দানকারী কোনো ব্যক্তির কর্মকান্ডে সন্দেহ হলে এ ধরনের প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষকে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!