ছাতকে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ছাতকে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

Manual1 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

Manual7 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক ২০ শয্যা হাসপাতালের সরকারি ভূমি রক্ষার দাবিতে এবং এলাকাবাসীর দাবি অনুযায়ী নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুন) সন্ধ্যায় কৈতক ২০ শয্যা হাসপাতালের সামনে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামের শত শত নারী-পুরুষ, রাজনৈতিক, সামাজিক, শিক্ষাঙ্গনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস ছোবহানের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মুক্তার মিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান কদর মিয়া, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, সমতা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. রুহুল আমিন তালুকদার, ট্রাস্টি সদস্য মো. কয়েছ মিয়া, বিশিষ্ট মুরব্বি আদরিছ আলী, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক, অ্যাডভোকেট মো. শাহাব উদ্দিন, অ্যাডভোকেট মো. কবির উদ্দিন সাজু, সাবেক প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, লিলু মিয়া তালুকদার, শামসুল কবির মুহিত, মাস্টার দেওয়ান আবুল কালাম, ব্যবসায়ী আবুল হোসেন, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম, বিএনপি নেতা আলী হোসেন মানিক, এস এম মাহমুদ, শাহজাহান হোসেন, আইয়ুব আলী, হাজী এখলাছ মিয়া, ঈমান আলী ও শিহাব উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual8 Ad Code

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভূমিখেকো চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত লন্ডনপ্রবাসী কবির আহমদ ও নজির আলী দীর্ঘদিন ধরে কৈতক ২০ শয্যা হাসপাতালের সরকারি ভূমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন। এ বিষয়ে এলাকাবাসী প্রতিবাদ করলে প্রতিহিংসাবশত সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিম, মো. রাজ উদ্দিন, আব্দুল গফুরসহ চারজনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে তারা দাবি করেন।

Manual2 Ad Code

বক্তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার, গ্রামবাসীর বিরুদ্ধে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ এবং হাসপাতালের সরকারি ভূমি রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় বৃহত্তর এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।

Manual3 Ad Code

সমাবেশ শেষে বক্তারা কৈতক ২০ শয্যা হাসপাতালের সরকারি ভূমি দখলমুক্ত রাখতে প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণ এবং নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। তারা বলেন, জনস্বার্থে প্রতিষ্ঠিত এ হাসপাতালের ভূমি রক্ষায় এলাকাবাসী ঐক্যবদ্ধ রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!