জাকির হোসেন উজ্জ্বল কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত হওয়ায় বড়লেখায় আনন্দ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

জাকির হোসেন উজ্জ্বল কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত হওয়ায় বড়লেখায় আনন্দ মিছিল

  • রবিবার, ১৪ জুন, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ায় বড়লেখা উপজেলা ও পৌরযুবদলের উদ্যোগে শুক্রবার বিকেলে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনী থেকে বের হওয়া আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের মজির মার্কেট পথসভা করেছে।

পৌর যুবদলের আহ্বায়ক মো. শফিকুজ্জামান শফিক সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিম উদ্দিন, খন্দকার আহমদ মজনু ও মুজিবুর রহমান ময়নুল।

Manual2 Ad Code

সমাবেশে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য কবির আহমদ তাপাদার, শামীম আহমদ, নাসিম চৌধুরী সাকিব, জামাল আহমদ ও দেলোয়ার হোসেন; পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন আহমদ; ৩ নম্বর নিজ বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এমরানুল হক বাবু; ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফখরুল ইসলাম ও সদস্য সচিব রিপন আহমদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ এবং সদস্য সচিব আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ, রিপন আহমদ ও আতিক আহমদ; পৌর ছাত্রদল নেতা সামি আহমদ; উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন আহমদ; ছাত্রদল নেতা ফায়েক আহমদ, দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!