বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮

  • সোমবার, ১৫ জুন, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখা থানা পুলিশ রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৮ পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

Manual6 Ad Code

সোমবার (১৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার ৮ আসামিকে কারাগারে প্রেরণ করেছে থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, রোববার রাতের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে শিতুল দাসকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। একই অভিযানে দুই বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি নিজ দক্ষিণভাগ গ্রামের স্বপন দেব, এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লাখ সাত হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামি সফরপুর গ্রামের সাবের আহমদ বাবুল, পরোয়ানাভুক্ত আসামি বাদে পুকুরিয়া গ্রামের দেলোয়ার হোসেন, নয়াগ্রামের জাহিদ হাসান, সমর মালাকার, বড়াইল গ্রামের সাদিক আহমদ এবং ফরহাদকে হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual2 Ad Code

থানার ওসি মনিরুজ্জামান খান জানান, পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৮জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!