দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

  • শনিবার, ২০ জুন, ২০২৬

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় দেশ সেরা ক্ষুদে বিতার্কিক নির্বাচিত হয়েছেন আলভিসহ কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী। গত ১৬ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন।

Manual4 Ad Code

জানা যায়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৬ জুন ঢাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সম্পন্ন হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সফল ক্ষুদে শিক্ষার্থীদের হাতে এই পদক তুলে দেন।

সারাদেশের হাজারো প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় স্তরে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে কয়েকজন বিশিষ্ট ক্ষুদে শিক্ষার্থীর। তারমধ্যে রয়েছেন কুলাউড়ার ৫ জন।

Manual6 Ad Code

তারা হলেন, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিফতাউর রহমান আলভী, নলডরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাফর আল হাদী, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহনাফ আদিল আলভী, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেবব্রত চন্দ বর্ণ ও মানবেন্দ্র তালুকদার এবং হামদ ও নাতে করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহিমা ইসলাম

Manual7 Ad Code

এদিকে দেশ সেরা বিতার্কিত এই ৫ ক্ষুদে শিক্ষার্থীকে কুলাউড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে গত ১৮ জুন এক সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন, অত্র অফিসের ডিপিইও শফিউল আলম, এডিপিইও আনিছুর রহমান , ইনস্ট্রাকটর মুহিব উল্ল্যাহ্ , ইউইও খোরশেদ আলম, এইউইও মাহমুদ হোসাইন প্রমুখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। তাদের এই সাফল্যের পেছনে মা-বাবা এবং শিক্ষকদের বিশেষ অবদান রয়েছে বলে জানায় ৫ ক্ষুদে শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!