জুড়ীতে পিতা হত্যাকারি প্রবাসি ছেলে গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

জুড়ীতে পিতা হত্যাকারি প্রবাসি ছেলে গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

  • রবিবার, ৫ জুলাই, ২০২৬

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ীতে পারিবারিক কলহের জেরে পিতাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যাকারি সৌদিআবর ফেরত ছেলে মো. ফয়াজ মিয়াকে গ্রেফতার করেছে জুড়ী পুলিশ। শনিবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি ফয়াজ মিয়া। সে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রিগাঁও গ্রামের সুলতান আলীর ছেলে।

Manual8 Ad Code

জানা গেছে, ২৬ জুন রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে ফয়াজ মিয়া তার বাবা সুলতান আলীকে পেছন দিক থেকে কুড়াল দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

ঘটনার পর সুচতুর ছেলে ফয়াজ মিয়া বাবাকে দুর্ঘটনায় চালিয়ে হাসপাতালে নেওয়ার পর কৌশলে পালিয়ে যায়। পরদিন দাফনের সময় তার অনুপস্থিতি এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় পরিবারের সদস্যদের সন্দেহ নিশ্চিত হলে মরদেহ দাফন না করে পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশের ময়নাতদন্তের ব্যবস্থা নেয়। নিহতের অপর ছেলে সাহেদ মিয়ার দায়ের করা এজাহারের ভিত্তিতে জুড়ী থানায় হত্যা মামলা রুজু হয়।

Manual1 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কদমতলী থানার পাগলা ওয়াসা এলাকায় শুক্রবার রাতে অভিযান পরিচালনা চালিয়ে একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত অবস্থায় জুড়ী পুলিশ ফয়াজ মিয়াকে গ্রেফতার করে পরদিন শনিবার মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে।

জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বাবাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণার পর আসামি ফয়াজ মিয়া পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতে হত্যার দায় স্বীকার করে সে স্বীকারোক্তি দিয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!