কমলগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ; অভিযুক্ত আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ; অভিযুক্ত আটক

  • শনিবার, ৪ জুলাই, ২০২৬

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রথম শ্রেণিতে পড়ুয়া সাত বছর বয়সী এক শিশুকে দোকান ঘরের ভেতর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত চান মিয়া (৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে নির্যাতিতা শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই)গভীর রাতে শিশুর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে ঘটনাটি ঘটে।

অভিযোগকারী পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, বাবার জন্য সিগারেট আনতে গেলে রশিদ মিয়ার দোকানের কর্মচারী চান মিয়া দোকানের ভেতরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পর পরই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং অভিযুক্ত চান মিয়া কৌশলে এলাকা থেকে পালিয়ে যান। ঘটনাটি সাথে সাথে পুলিশকে জানালে কমলগঞ্জ থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন, এস আই মিঠু রায় ও এএসআই হামিদুর রহমানের তাৎক্ষণিক তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১০টায় চান মিয়াকে উপজেলার মুন্সিবাজার থেকে আটক করা হয়।

এদিকে, ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটা প্রথম শ্রেণীতে পড়ে।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পরপরই আমাদের টিম অভিযানে নামে এবং রাত ১০টায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!