জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু

  • শনিবার, ২৭ জুন, ২০২৬

Manual3 Ad Code

এইবেলা, জুড়ী::

জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে বাবা সুলতান মিয়া (৭০) প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৬ জুন) উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের মন্ত্রীগাও এলাকায় রাত আটটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।

Manual2 Ad Code

পরে শনিবার (২৭ জুন) দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পর নিহতের ছেলে ফয়েজ মিয়া (২৭) পালিয়ে যান।

Manual1 Ad Code

নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সুলতান মিয়া পেশায় একজন কৃষক ছিলেন। তার ছয় ছেলে ও দুই মেয়েসহ মোট আট জন সন্তান রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ফয়েজ মিয়া সৌদি আরব প্রবাসী। তিনি গত ২৪ জুন দেশে আসেন। প্রবাস থেকে আসার পর থেকে বাড়ির বসত ঘর নিয়ে তার বাবার সাথে পারিবারিক বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে সুলতান মিয়ার সাথে তার ছেলে ফয়েজ মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার মাথার পিছনে আঘাত করে। এতে সুলতান মিয়া গুরুতর আহত হন। পরে ফয়েজ মিয়া সহ স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুলতান মিয়াকে মৃত ঘোষণা করলে হাসপাতাল থেকেই বাবার লাশ ফেলে রেখে অভিযুক্ত ফয়েজ মিয়া পালিয়ে যান। বিষয়টি পরিবারের সদস্যরা রাতে পুলিশকে না জানিয়ে গোপন রাখে। শনিবার দুপুরের দিকে সুলতান মিয়ার ছেলেরা জুড়ী থানা পুলিশকে বিষয়টি জানালে থানার ওসি তদন্ত আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি দল নিহত সুলতান মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

জুড়ী থানার ওসি মো: রফিকুল ইসলাম বলেন, পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে শাহেদ মিয়া বাদী হয়ে এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ফয়েজ মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!