বড়লেখা সীমান্তে রেলবন্দর স্থাপনের সম্ভাবনা : কাষ্টমস ও রাজস্ব কর্মকর্তাদের পরিদর্শণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখা সীমান্তে রেলবন্দর স্থাপনের সম্ভাবনা : কাষ্টমস ও রাজস্ব কর্মকর্তাদের পরিদর্শণ

  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬

Manual8 Ad Code

 বড়লেখা প্রতিনিধি::

Manual7 Ad Code

মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তে আর্ন্তজাতিক রেলওয়ে বন্দর স্থাপনের লক্ষ্যে রোববার দুপুরে নির্মাণাধীন রেলস্টেশন, রেললাইন ও সীমান্তের জিরো পয়েন্ট পরিদর্শণ করেছেন কাষ্টমসের সিলেট বিভাগীয় এসিস্টেন্ট কমিশনার ইসলামুল হক ও বিভাগীয় রাজস্ব কর্মকর্তা শ্রাবন্তী আফরোজ। রেলওয়ে বন্দর স্থাপনের লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে কর্মকর্তারা এলাকা পরির্দশণ করেন বলে জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, রেলনির্মাণ প্রকল্প সংশ্লিষ্ট লোকজন ও স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা। জানা গেছে, কুলাউড়া-শাহবাজপুর রেল পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০১৭ সাল থেকে কুলাউড়া-শাহবাজপুর ৫২.৫৪ কিলোমিটার রেললাইন পুনঃনির্মাণের কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ভারতীয় রেলনির্মাণ প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’। এই রেললাইনটি ভারতের আসাম রাজ্যের সাথে যুক্ত রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের ৬০/৭০ ভাগ কাজ বাস্তবায়ন হয়েছে। যদিও চুক্তি অনুয়ায়ি চলিত বছরের ৩০ জুনের মধ্যে প্রকল্পের শতভাগ কাজ সম্পন্নের কথা ছিল।

Manual2 Ad Code

প্রকল্পকাজের অগ্রগতির সাথে স্থানীয়সহ বিভিন্ন মহল থেকে দাবি ওঠে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের উন্নয়নে বড়লেখা উপজেলার শাহবাজপুর (লাতু) স্টেশন এলাকায় আর্ন্তজাতিক মানের রেলওয়ে বন্দর স্থাপনের। বিষয়টি নজরে আসে সরকারের উচ্চ পর্যায়ের। এরই পরিপ্রেক্ষিতে কাষ্টমস ও রাজস্ব বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা সীমান্তের জিরো পয়েন্ট ও রেল স্টেশন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শণ শেষে কাষ্টমসের সিলেট বিভাগীয় এসিস্টেন্ট কমিশনার ইসলামুল হক ও বিভাগীয় রাজস্ব কর্মকর্তা শ্রাবন্তী আফরোজ জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারের বলেন, এখানে সরকারের রেলওয়ে বন্দর স্থাপনের পরিকল্পনা রয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে সরেজমিনে পদির্শণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রেলবন্দর স্থাপনের যতেষ্ট সম্ভাবনা রয়েছে। বন্দর স্থাপনের পক্ষে তারা রিপোর্ট দিবেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!