বড়লেখায় প্রাইমারি স্কুলের আঙিনায় বৃক্ষ চারা রোপন কার্যক্রমের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বড়লেখায় প্রাইমারি স্কুলের আঙিনায় বৃক্ষ চারা রোপন কার্যক্রমের উদ্বোধন

  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে বড়লেখায় ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ফলজ, বনজ ও ওষুধি শ্রেণির সমন্বয়ে ১২ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পাঁচটি করে বৃক্ষের চারা রোপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Manual1 Ad Code

বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় শিশু শিক্ষার্থীদের নিয়ে উৎসব মূখর পরিবেশে ফলজ, বনজ ও ওষুধি শ্রেণির গাছের চারা রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও মাহবুবুল আলম মাহবুব।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম জুবায়ের আলম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল রব, প্রধান শিক্ষক পুরবি দে, শিক্ষার্থী অভিভাবক হুসাইন আহমদ, শশাংক চক্রবর্তী, আছমা বেগম, নাছিমা বেগম, নমী চন্দ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews