জর্জিয়ায় বড়লেখার ইটালি প্রবাসির মৃত্যু- লাশ পৌঁছে দিতে সরকারের প্রতি বাবা-মা ও স্ত্রীর আকুতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

জর্জিয়ায় বড়লেখার ইটালি প্রবাসির মৃত্যু- লাশ পৌঁছে দিতে সরকারের প্রতি বাবা-মা ও স্ত্রীর আকুতি

  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

৭ বছর প্রবাস জীবন কাটিয়ে আপনজনদের কাছে ফিরতে বিমানে অসুস্থ হয়ে না ফেরার দেশে ফাঁড়ি জমানো ফখরুল ইসলামের মৃতদেহ দেশে পৌঁছানোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আকুতি জানিয়েছেন নিহতের বাবা-মা ও স্ত্রী।

বুধবার ফখরুল ইসলামের স্ত্রী হাফসা খানম সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেছেন। এদিকে খোঁজ খবর নিতে নিহতের বাড়িতে স্বজনদের ভিড় অব্যাহত রয়েছে। স্বজনদের জড়িয়ে বাবা-মা ও স্ত্রী কান্নায় ভেঙ্গে পড়েন ও বারবার মূর্ছা যাচ্ছেন। এখন তাদের একটাই চাওয়া কখন বাড়িতে আসবে ফখরুলের লাশ। ফখরুল ইসলাম বড়লেখা পৌরসভার মহুবন্দ এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে।

Manual6 Ad Code

নিহত ফখরুল ইসলামের পারিবারিক সূত্রে জানা গেছে, ফখরুল ইসলাম প্রায় ৭ বছর পর ইটালি থেকে দেশে ফেরার উদ্দেশ্যে ১৭ জুন তুর্কি এয়ারলাইন্সের একটি বিমানে ওঠেন। বিমানে আকস্মিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিমানটি জর্জিয়ার (দুবাইয়ের পার্শবর্তী ছোট্ট দেশ) তিবিলিসি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখানকার ইউনিভার্সিটি হসপিটালে তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু ঘটে।

বৃহস্পতিবার নিহত ফখরুল ইসলামের বাড়িতে তার স্ত্রী হাফসা খানম জানান, বর্তমানে মরদেহ উক্ত হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। স্বামীর লাশ দেশে আনার মতো আর্থিক অবস্থা তাদের পরিবারের নেই। সরকারিভাবে মরদেহটি দেশে পৌঁছানোর ব্যবস্থা নিলে হয়তো শেষবারের মতো স্বামীর মূখ দেখা হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসার ব্যবস্থা করে, তবে সেখান থেকে মরদেহ গ্রহণ করতে পারবেন।

Manual8 Ad Code

ইউএনও মাহবুব আলম মাহবুব বৃহস্পতিবার বিকেলে জানান, ঘটনাটি খুবই হৃদয় বিদারক। এব্যাপারে সরকারি কোনো নির্দেশনা এখনও তিনি পাননি। সরকারি নির্দেশনা পেলে পরিবারটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!