আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা

  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাই উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বয়তুল্ধসল্যাহ সেতুর উত্তর-পশ্চিম পাশে এপ্রোচ সড়কের একটি বড় অংশ ধসে পড়েছে। ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এই গুরুত্বপূর্ণ সড়কটি। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা কিংবা নতুন করে ধসের কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী। উল্লেখ্য, এই বয়তুল্ধসল্যাহ সেতুর উত্তর অংশ রাণীনগর সীমানা এবং দক্ষিণ অংশ আত্রাই সীমানার অন্তর্গত।

Manual1 Ad Code

​এই ব্রিজ ও সড়কটি দিয়ে প্রতিদিন আত্রাই, রাণীনগর, মান্দা এবং পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা (ভবানীগঞ্জ) উপজেলার হাজার হাজার মানুষসহ বিভিন্ন গ্রামের সাধারণ জনগণ ও যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটির এমন বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন চার উপজেলার লাখো মানুষ।

Manual1 Ad Code

​সরেজমিনে দেখা যায়, বান্দাইখাড়া বয়তুল্ধসল্যাহ সেতুর ঠিক উত্তর পাশেই (রাণীনগর অংশে) রাস্তার নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের ধসের সৃষ্টি হয়েছে। কার্পেটিংয়ের একাংশ ইতোমধ্যে ভেঙে পড়েছে। সড়কটি বর্তমানে এতটাই সরু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে, ভারী ও হালকা যানবাহনসহ পথচারীদের চলাচলেও চরম আতঙ্ক কাজ করছে। স্থানীয়রা জানান, দ্রুত এই ধস মেরামত করা না হলে পুরো সড়কটি নদীতে বিলীন হয়ে চার উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে।

​হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক ও আত্রাই উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, বান্দাইখাড়া ব্রিজটি আমাদের এলাকার অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ ও শিক্ষার্থী এই পথ দিয়ে যাতায়াত করে। ব্রিজের উত্তর পাশের ধস এখন সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন আর কোনো বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে এই ধস সংস্কার করে রাস্তাটি চলাচলের উপযোগী করা হয়।

Manual3 Ad Code

​এ বিষয়ে রাণীনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জানান, বান্দাইখাড়া বয়তুল্ধসঢ়;ল্যাহ সেতুর পাশের সড়ক ধসে যাওয়ার বিষয়টি তারা অবগত হয়েছেন। পানির স্রোত বা অন্য কোনো কারণে নিচের মাটি সরে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণপূর্বক সেখানে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual3 Ad Code

​রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বান্দাইখাড়া ব্রিজের পাশের রাস্তা ধসে পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। যেহেতু এই সড়কটি দিয়ে একাধিক উপজেলার মানুষ যাতায়াত করেন, তাই জনগণের নিরাপত্তা ও যোগাযোগ সচল রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। আমি ইতিমধ্যেই উপজেলা প্রকৌশলীকে (এলজিইডি) জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। জনসাধারণের ভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে দ্রুতই সেখানে সংস্কার কাজ শুরু হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!