বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ছাত্রীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ছাত্রীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ

  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষ্যে সোমবার (১৩ জুলাই) বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিয়ে ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার এবং ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণের আয়োজন করেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

সচেতনতামুলক সেমিনার ও উপকরণ বিতরণের আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মনোয়ারা বেগম।

Manual7 Ad Code

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মরিয়ম জামিলার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মইনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সদস্য মোস্তফা উদ্দিন, রেদওয়ান আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!