কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ

  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০ জন কৃষকের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, উপজেলা এলজিইডি’র উপ সহকারী প্রকৌশলী ও সহায়তা বিতরণের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার তুহিনুর রহমান, ইউপি সচিব শিরীন আক্তার, ইউপি সদস্য ছালিক আহমদ ও রোশন মিয়া, সহায়তা যাচাই-বাছাই কমিটির শিক্ষক প্রতিনিধি পারভেজ হোসেন ভুঁইয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব কাজল, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, সহ-সভাপতি আব্দুল মতলিব প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সাম্প্রতিক প্রবল বর্ষণে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মে ও জুন মাসের জন্য পরিবার প্রতি ১৫ কেজি করে ৩০ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা বিতরণ করা হয় ৪০ জন কৃষকের মাঝে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!