বড়লেখায় প্রবাসির স্ত্রীকে ধর্ষণের চেষ্টা : ২ যুবককে পুলিশে সোপর্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখায় প্রবাসির স্ত্রীকে ধর্ষণের চেষ্টা : ২ যুবককে পুলিশে সোপর্দ

  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখায় বসতঘরে ঢুকে জোরপূর্বক প্রবাসির স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই ইয়াবা ব্যবসায়ি ও ইয়াবাখোর যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া গ্রামে শনিবার (১৮ জুলাই) ভোরবেলা।

Manual6 Ad Code

আটককৃতরা হচ্ছে- করমপুর গ্রামের মসুদ আলীর ছেলে জুনেদ আহমদ (২৯) ও আতুয়া গ্রামের ফরিদ আলীর ছেলে নাজির আহমদ (২৮)।

ভুক্তভোগি গৃহবধু, স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে প্রতিদিনের মতো প্রবাসির স্ত্রী (গৃহবধু) বসতঘরের দরজা খোলেন। কয়েক মিনিটের মধ্যে চার/পাঁচ যুবক ঘরে প্রবেশ করে গৃহবধুকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। সম্ভ্রম রক্ষায় প্রবাসির স্ত্রী ধস্তাধস্তি ও চিৎকার দিতে থাকেন। একপর্যায়ে স্বজন ও প্রতিবেশিরা এগিয়ে এসে জুনেদ আহমদ ও নাজির আহমদকে আটক করেন। কিন্ত অন্যরা পালিয়ে যায়। স্থানীয়রা জানান, এরা দু’জনই ইয়াবাখোর ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তাদের অপকর্মে এলাকাবাসি অতিষ্ট। এছাড়া আটকদ্বয়ের একজন বড়লেখা পৌরশহরের হার্ডওয়ার ব্যবসায়ি শশাংক দত্ত অপহরণ মামলার এজাহার নামীয় তিন নম্বর আসামি।

Manual1 Ad Code

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, ভুক্তভোগির চিৎকারে স্বজন ও প্রতিবেশিরা ধর্ষণ চেষ্টাকারি দুই যুবককে আটক করে রাখেন। দুপুরে ভুক্তভোগি মহিলা ও তিনি আটককৃতদের থানায় সোপর্দ করেছেন।

Manual8 Ad Code

থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!