দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের দায়ে কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের দায়ে কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::
মৌলভীবাজারের কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত করেছে জেলা বিএনপি। ২৭ জুলাই মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটির কার্যক্রমে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের বিষয়টি পরিলক্ষিত হওয়ায় মৌলভীবাজার জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক কুলাউড়া পৌর বিএনপির বর্তমান কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
কুলাউড়া পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম মৌলভীবাজার জেলা বিএনপির নির্দেশনা ও সিদ্ধান্ত মোতাবেক পরিচালিত হবে। সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ও নীতি আদর্শ বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ প্রদান করা হয়।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!