রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক চালকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আরাফাহ ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ব্যতিক্রমী আয়োজন আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে আধুনিক মডেল স্টেশন করার লক্ষ্যে আলোচনা সভা কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার উদ্যোগে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময় প্রাথমিকে শিক্ষক নিয়োগ : ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলে… জুড়ীতে ‘দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে ছাত্রদলের ছাত্রসমাবেশ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ কুলাউড়ায় সরকারি কলেজে ছাত্র শিবিরের উদ্যোগে নবীন বরণ  ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম কুড়িগ্রামে সারের ডিলার নিয়োগে চলছে তদবীর বাণিজ্য বনাম জেসি চৌধুরী

রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক চালকের মৃত্যু

  • বুধবার, ১২ আগস্ট, ২০২৬

Manual1 Ad Code

রাজনগর প্রতিনিধি ::

মৌলভীবাজারের রাজনগরে ধামাইপার ব্রিজের রেলিং ভেঙে ধামাই ছড়ায় পড়ে তেলবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় হেলপার গুরুতর আহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। ধামাইপার ব্রিজে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ছড়ায় পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

Manual8 Ad Code

খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরা যোগ দেন। রেকার ভ্যান ও প্রয়োজনীয় সরঞ্জামের সহায়তায় যৌথ অভিযানে ট্রাকটি থেকে চালককে উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকারিয়া বলেন, ট্রাকটি অনেক নিচে পড়ে যাওয়ায় উদ্ধারকাজে রেকার ভ্যানের প্রয়োজন হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রাকে চালক ও হেলপার ছিলেন।

Manual1 Ad Code

ধামাইপার এলাকার বাসিন্দা রুমন বলেন, ভোরে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ব্রিজের রেলিং ভাঙা ও নিচে ট্রাকটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী  জানান, ট্রাকে দুজন ছিলেন চালক ও হেলপার। চালক নিহত হয়েছেন এবং হেলপারকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!