উলিপুরে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আ’লীগের আলোচনা সভা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

উলিপুরে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আ’লীগের আলোচনা সভা 

  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code
এইবেলা, কুড়িগ্রাম ::
কুড়িগ্রামর উলিপুরে আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৫ নভেম্বর দুপুরে এম.এ মতিন কারিগরি ও কৃষি কলেজ চত্বরে উপজলা ও পৌর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীরদের  উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুুক্তিযাদ্ধা গোলাম হোসেন মন্টু।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, সাবেক আহবায়ক অধ্যক্ষ আহসান হাবীব রানা, প্রবীণ আওয়ামী লীগ নেতা সৌমেদ্র প্রসাদ পান্ডে গবা, পার্থ সারথী সরকার, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম বাবলু, গুনাইগাছ ইউনিয়নের সভাপতি আব্দুর রউফ রিজু।
সভায় আরও বক্তব্য রাখেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যার্শী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক স.ম আল মামুন সবুজ, রঞ্জন মজুমদার ভোলা, দপ্তর সম্পাদক প্রভাষক নিমাই সিংহ, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সদস্য আলহাজ্ব মামুন সরকার মিঠু ও জেলা পরিষদ সদস্য ফরহাদ হোসন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক সোহরাব হোসেন মোল্লা ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!